-হ্যাঁ রে ঘোষাল, তুই মুখার্জিদের নিয়ে কোনো জোক জানিস ?
-নাহ্ । কেন বল তো ?
-ভালোই হয়েছে। তাহলে তোকে শোনানো যাবে।
-মুখার্জিদের নিয়ে জোক?
- নারে , ঘোষালদের নিয়ে। তুই যখন পাল্টা কিছু শোনাতে পারবি না বলছিস!
-মুখার্জিদের নিয়ে জোক?
- নারে , ঘোষালদের নিয়ে। তুই যখন পাল্টা কিছু শোনাতে পারবি না বলছিস!
-মেরে ফাটিয়ে দেব।
-ঠিক আছে, তাহলে নাহয় বলবো না।
-না, না, তুই বল ।
-সে একটা গল্প। সেই রাজামশাই এর হাতিশালে হাতী, ঘোড়াশালে ঘোড়া, গোশালে গরু আর ঘোষালে ঘরু.....
-ধুস, ঘরু আবার কি?
-সে তো তোরই জানার কথা। তুই তো ঘোষাল, আমি তো নই !
-রাজাদের শুধু হাতিশাল আর ঘোড়াশাল থাকতো। ও সমস্ত গোশাল টোশাল থাকতো না।
-আলবৎ থাকতো। রাজারা প্রচুর পরিমানে সন্দেশ, রসগোল্লা, রাবড়ি এসমস্ত খেতেন এটা তো পড়ে থাকবি? রাজার ছোটভাই ছানার ডালনা পছন্দ করতেন সেটা হয়ত নাও জানতে পারিস। রাজমাতার তো দই ছাড়া চলতই না - পেট গরমের ধাত। আর রাজপুত্র, রাজকন্যাদের জন্য দরকার হতো খাঁটি দুধ। এছাড়া লুচি, পরোটা এসমস্ত করতে গাওয়া ঘি তো ছিল মাস্ট। রানীমা শিবঠাকুরের মাথাতেই তো রোজ সকালে ৫ লিটার করে দুধ ঢালতেন।এতো দুধ কোত্থেকে আসতো শুনি? তুই কি ভেবেছিস ভোর সকালে সত্য গয়লা এসে রাজবাড়িতে কড়া নাড়তো? নাকি কোনো রাজকর্মচারী একটা বালতি নিয়ে মাদার ডেয়ারী তে লাইন লাগতো?
-ঠিক আছে, ঠিক আছে - গোশাল না হয় মেনে নিলাম । কিন্তু তাই বলে ঘোষাল! ওরকম কিচ্ছু হয় না ।
-তুই নিজেকে অস্বীকার করলি?
-মানে?
-বললি তো যে ঘোষাল বলে কিছু হয় না?
-আমি বলেছি ঘরু রাখার ঘোষালের কথা।
-ঘরু মেনে নিলি তাহলে? ঘোষাল না থাকলে ঘরুগুলো কোথায় থাকতো শুনি? তুই জানিস না ঘোষাল। এসব রাজা গজার কাহিনী । জীবনে রাজা দেখেছিস?
-কেন দেখবো না? আমাদের স্কুল এর গেম টিচারের নাম রাজা রায়।
-তাহলে কাল স্কুলে গিয়ে ওনাকে জিজ্ঞেস করে দেখিস। ..."স্যার, আপনাদের ঘরু আছে?"
-ঠিক আছে। ঘরু আছে। ঘোষালে ঘরু থাকে। খুশি?
-বাব্বা। এমন করছিস যেন এক্ষুনি ঘুঁতিয়ে দিবি ।
-হ্যাঁ দেব! আমরা রাজা । আমাদের ঘরু আছে। তোরা ভিখিরি । ভিক্ষে করতে আসিস, তখন নাহয় একটা ঘোদান করবো।
- ঘরুদের অবহেলা করিস না। খুব ঘোড়েল টাইপের গরুরাই ঘরু হতে পারে। তখন তারা ঘোড়ার মতো দৌড়োয়। ময়দানে একবার ঘরুর রেস দেখেছিলাম।
-তুই ও দৌড়েছিলি?
-আমি কি ঘরুদের সঙ্গে পারি?
-সে তো বটেই। তুই যে গরু। যা, এবার গোশালে যা।
-ঠিক আছে চললাম। গোবরের দরকার হলে বলিস।
-চাই না । আমি ঘোবর দিয়েই কাজ চালিয়ে নেব।
Ha Ha 👌😄
ReplyDelete