কোথায় যেন শুনেছিলাম কোনো এক কবিকে তাঁর লেখা একটা কবিতার অর্থ কি কি হতে পারে শুনিয়ে কেউ জিজ্ঞেস করেছিলেন "আপনি এগুলোর মধ্যে কোনটা ভেবে এই লাইনগুলো লিখেছিলেন?"
কবি উত্তর দিয়েছিলেন "আমি তো ভাই এত কিছু ভেবে এ সমস্ত লিখি নি !"
কিন্তু মানুষ, বিশেষ করে শিক্ষিত মানুষ, সর্বদাই অন্তর্নিহিত কোনো অর্থ খুঁজে বেড়ায়|
হায়দ্রাবাদ শহরে প্রথম গেছি| একটা ট্রাভেল এজেন্সি ধরে শহর ঘুরে দেখার ব্যবস্থা করেছি| সুন্দর বাস| ট্যুর গাইডের নাম মিস্টার কৃষ্ণন| বেশ রাগী লোক - কেউ ওনার কথায় মন না দিয়ে খোশ গল্প করতে গেলেই স্কুল মাস্টার-এর মত ধমক দিচ্ছেন| এদিক ওদিক দেখতে দেখতে আমরা পৌঁছলাম ওসমানিয়া ইউনিভার্সিটি তে| কৃষ্ণন সাহেব অনেক কিছুই বললেন| তারপর জিজ্ঞেস করলেন "কে বলতে পারবে ইউনিভার্সিটি কথার অর্থ?" ভাবলাম যদি বলি বিশ্ববিদ্যালয় তাহলে কি উনি সন্তুষ্ট হবেন? কিন্তু ভুল বললে আবার সবার সামনে বকুনি খেতে হবে, তাই চুপচাপ রইলাম| বাকি সকলেও চুপ| কেউ পারল না দেখে ভদ্রলোক বেশ খুশিই হলেন| তারপর ঘোষণা করলেন "সবাই শিখে নাও, পরে আবার জিজ্ঞস করব| ইউনিভার্সিটি হলো গিয়ে সিটি অফ দা ইউনিভার্স| আমরা তো শুনে চমতকৃত| এ তো ভাই স্বপ্নেও ভাবি নি!
আর একবার গেছি হরিদ্বার|সেটা ছিল সরস্বতী পুজোর দিন - অর্থাত বসন্ত পঞ্চমী| এদিককার লোকেরা বলে বসন্ত| ঘাটের ধারে দুটো বুড়ো রোদ পোয়াচ্ছিল| একজন বলল আজ ঠান্ডা অনেক কম| অন্যজন বিড়িতে একটা টান মেরে বলল "উসি লিয়ে তো কহতে হ্যায় বসন্ত| বস, অন্ত হো গিয়া ইয়ে মৌসম|" বুঝলাম ওনার মতে সব ঋতুতেই একটা করে বসন্ত আসা উচিত|
আমার এক হিন্দিভাষী সহকর্মী কোথাও বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনেছিল| আমাকে একদিন জিজ্ঞেস করে বসল, "সোনার বাংলা কি মতলব ক্যা হ্যায়?" ভাবলাম বলি যে আমি যদ্দুর জানি তোমাদের বিরুদ্ধে বাঙালিদের কোনো খারাপ 'মতলব' নেই| কিন্তু 'মতলব' এর মতলব নিয়ে আর কচকচি করলাম না| ওকে ব্যাপারটা বোঝালাম| তারপর জানতে চাইলাম ও কি ভেবেছিল| উত্তরটা ভারী ইন্টেরেস্টিং "সোনার কা মতলব হোতা হ্যায় গোল্ডস্মিথ - ম্যায়নে সোচা বাঙ্গাল মে বহুত সারে আচ্ছে আচ্ছে গোল্ডস্মিথ হোঙ্গে.. "| ওকে বোঝালাম গোল্ডস্মিথ তো হ্যায় বটেই কিন্তু এক্ষেত্রে মতলব অন্য হ্যায়|
মাদ্রাজি ঘোল খেয়েছেন? যাকে দিল্লীর লোকেরা বলে ছাঁচ। মাদ্রাজিরা বলে মোর। একটা গালভরা ইংরাজি নামও ব্যবহার করে - Buttermilk. আমি ভেবেছিলাম butter এর সঙ্গে milk যোগ করে চমৎকার কিছু হবে। আদতে যোগ নয়, বিয়োগান্ত ব্যাপার। milk থেকে butter টা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা। আমরা কজন এক মাদ্রাজি বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আমাদের জিজ্ঞেস করল "Will you have মোর?" গরমকাল, বেশ তৃষ্ণার্ত ছিলাম সবাই। মোর or less সবই চলত। ঢাউস গ্লাসে ভর্তি মোর এল। ঢক ঢক করে গ্লাসটা শেষ করে ফেললাম। বন্ধু জিজ্ঞেস করল "more? I mean more মোর?" বললাম "no more".
-"What about a little more?"
-"little more মোর?"
তারপর বাঙলায় বললাম "মোর পেটে যে আর more মোরের জায়গা নেই রে ভাই|"
মোর এর অর্থ নিয়ে সে এক তুর্কি নাচন| সেই মধুমতি সিনেমার গান ছিল না - "জঙ্গল মে এক মোর নাচা কিসী নে না দেখা"...

No comments:
Post a Comment